, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
মির্জাগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মির্জাগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে রোজা মনি নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাকড়াবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজা মনি ওই গ্রামের মো. জাহিদুল হাওলাদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন তারা।

পরে দ্রুত শিশুটিকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দেড় বছরের শিশু রোজা মনির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় উত্তর কাকড়াবুনিয়া গ্রামজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost