, , ,
শিরোনাম
কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী ‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কর্মচারী, জঙ্গলে মিলল মোটরসাইকেল অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান
ঝালকাঠিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

ঝালকাঠিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা ব্রিজের ওপর অভিযান চালিয়ে মোহাম্মদ সাব্বির হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি গ্রামের হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার টাক বাজারে মাহাতাব খানের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন— খুলনার কোতোয়ালি থানার দারোগাপাড়া এলাকার মো. সুমন হাওলাদার (২৪), বরিশালের মুলাদী উপজেলার উত্তর পাথরচর এলাকার মো. মজিদ উদ্দিন বেপারী (৩২) এবং শেরপুরের নকলা উপজেলার খারজান এলাকার মো. আকাশ মীর (২২)। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টা ১০ মিনিটের দিকে কুশংগল ইউনিয়নের টাক বাজার এলাকায় মাহাতাব খানের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. জসিম উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার সুবিদপুর ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost