, , ,
শিরোনাম
বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, থানায় এসে আরও ২ জন গ্রেপ্তার বরিশালে মামলায় সেনা সদস্যসহ একাধিক ব্যাক্তিকে হয়রানির অভিযোগ, বাদীর অভিযোগ নিয়ে প্রশ্ন লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
বরিশালে মামলায় সেনা সদস্যসহ একাধিক ব্যাক্তিকে হয়রানির অভিযোগ, বাদীর অভিযোগ নিয়ে প্রশ্ন

বরিশালে মামলায় সেনা সদস্যসহ একাধিক ব্যাক্তিকে হয়রানির অভিযোগ, বাদীর অভিযোগ নিয়ে প্রশ্ন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বরিশালের এয়ারপোর্ট থানাধীন চন্দ্রপাড়া এলাকার এক নারীর দায়ের করা মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যসহ একাধিক ব্যাক্তিদের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। মামলায় উল্লেখ করা ঘটনার সময় অভিযুক্ত সেনা সদস্য কর্মস্থলে সরকারি দায়িত্বে ছিলেন বলে দাবি করেছেন তার স্বজনরা। এ দাবির সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের প্রত্যয়ন নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

অভিযোগের সূত্রে জানা গেছে, চন্দ্রপাড়া এলাকার আবুল হোসেন শরীফের মেয়ে আখি আক্তার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাইবার পিটিশন মামলা করে মামলা নং ১০০/২৬ আদালতে এম.পি. কেস নং-২৮৮/২০২৬ (এয়ারপোর্ট) নম্বরে একটি নালিশি মামলা করেন। মামলায় মেহেদি হাসান রানা (২৮), ওয়াসিব হাওলাদার (২৯), পারভিন বেগম (৫৫), তন্নি খানম (২৬) ও সৈয়দ সুজন (৩৫)-কে বিবাদী করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে বলে জানা গেছে।আখির পিতা আবুল হোসেন শরীফ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মেয়ে জামাই ওয়াসিমের নামে আরেকটি চাঁদাবাজি মামলা করে যাহার মামলা নং-২২৬/২৬

বিবাদীপক্ষের অভিযোগ, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একাধিক মামলা ও অভিযোগের মাধ্যমে ওয়াসিব হাওলাদারকে হয়রানি করা হচ্ছে। ওয়াসিব হাওলাদার বলেন, আখি আক্তার তার স্ত্রীর বড় বোন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। তার অভিযোগ, পরিবারের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ নিয়ে মতবিরোধের জেরে তার বিরুদ্ধে পরপর মামলা করা হয়েছে।তাদের (স্ত্রীর) পরিবারের কথামত চলতে বললে ওয়াসিম তাদের কথামত চলে না বলে তাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে।ওয়াসিব হাওলাদারের দাবি, তাকে সরকারি চাকরি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হচ্ছে।

বিবাদীপক্ষের আরও দাবি, বাবুগঞ্জ থানাধীন দারোগারহাট বন্দরে আবুল হোসেন শরীফের ওষুধের দোকানে নকল ইয়াবা ফাঁসানোর অভিযোগকে কেন্দ্র করেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে মামলার অভিযোগে ওয়াসিব হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবি ও পরকীয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে বিবাদীপক্ষ দাবি করেছে। এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ওয়াসিব হাওলাদার। তার পক্ষ থেকে বলা হয়েছে, উল্টো আবুল হোসেন শরীফ ভবন নির্মাণের জন্য তার কাছে দুই লাখ টাকা চেয়েছিলেন—এমন একটি ফোনালাপের রেকর্ড রয়েছে। সেই টাকা না পেয়ে মেয়ে জামাইয়ের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করেছে আপন শ্বশুর আবুল হোসেন শরীফ।

পারিবারিক বিরোধের বিষয়ে বিবাদীপক্ষের দাবি, ওয়াসিব হাওলাদারের স্ত্রী পারিবারিক কিছু জটিলতার কারণে বাবার বাড়িতে চলে যান এবং পরে তাকে সংসারে ফিরিয়ে আনতে আইনজীবীর মাধ্যমে নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

বিবাদীপক্ষ আরও দাবি করেছে, মামলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদেরও পুরোনো পারিবারিক বিরোধের জের ধরে আসামি বা অভিযোগের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে একজন আসামির স্ত্রী ফোনে ওয়াসিব হাওলাদার, মেহেদি হাসান রানা ও তার স্বামী আরিফ সরদারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন—এমন একটি অডিও রেকর্ডও প্রতিবেদকের হাতে এসেছে।

বিবাদীপক্ষের দাবি, মামলায় যে সময় ও ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, ওই সময় ওয়াসিব হাওলাদার তার কর্মস্থলে সরকারি দায়িত্বে ছিলেন। এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের প্রত্যয়ন নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। ফলে মামলায় উল্লিখিত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন তারা।

অপরদিকে মেহেদি হাসান রানা নামে সাবেক এক বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ও মিথ্যা মামলা করে এই বাদী আখি আক্তার।তার অভিযোগে মেহেদি হাসান রানা তার সরকারি চাকুরি চলে যায়।মেহেদি হাসান রানা এই বিষয়ে জানান আমার এক আত্নীয় সাথে আখি আক্তারের সাথে পরিচিত হন।তার কারনে আমার জীবন ধধংস হয়ে গেছে। আমার নামে মিথ্যা অভিযোগ আর মিথ্যা সাইবার মামলা করে আদালতে। যার বিষয়ে আমি কিছু জানি না। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দিয়েছে।তার বৈবাহিক সাংসারিক জীবনে দাম্পত্য কলহ সৃষ্টি হলে সে আমার বিরুদ্ধে সাইবার আদালতে মামলা করে।আমার কর্মস্থলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে আমার চাকরি থেকে বরখাস্ত করে।

বিবাদীপক্ষের আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, মামলার অভিযোগের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির কর্মস্থলে উপস্থিতির নথি, প্রত্যয়নপত্র, কল রেকর্ড, অডিওসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হতে পারে।

এক মামলার তদন্তকারী কর্মকর্তা এ এস আই মোতালেব বলেন আমার কাছে একটা মামলার তদন্ত ছিল যে যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদের অধিকাংশ আসামী ছিল না।আমি তাদের নাম বাদ দিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছি।ওয়াসিম ঘটনার সময় কার নিজ কর্মস্থানে ছিলেন।

তবে মামলার বাদী আখি আক্তার সাথে যোগাযোগ করলে সে জানান আমার বাচ্চা অসুস্থ আমি পরে কথা বলব।তবে পরে তার সাথে ফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost