, , ,
শিরোনাম
শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ ভোলায় চোরাই সোনা-টাকাসহ আটক এক ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসমা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. রেজাউল কবির গাজীকে পলাতক আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের দ্বিতল ভবনের নিচতলার সিঁড়ির সামনে পাকা রাস্তা থেকে আসমা বেগমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার আসমা বেগম পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি কাউখালী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। একই ঘটনায় তার স্বামীকে পলাতক আসামি করে রাজাপুর থানায় আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost