, , ,
শিরোনাম
শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ ভোলায় চোরাই সোনা-টাকাসহ আটক এক ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে জেএমবির বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি স্মরণ করছে জেলা বিচার বিভাগ।

এ উপলক্ষে আজ শনিবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা।

শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা—কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরে আদালত চত্বরে শহীদ সোহেল—জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন দুই বিচারক। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি ঝালকাঠির সড়কে পৌঁছালে তাতে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। এ সময় আহত অবস্থায় আটক হন হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে সেই রায় বহাল থাকে। পরে ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে কার্যকর করা হয় এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড।

দুই বিচারক হত্যার ঘটনা সে সময় সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিচার বিভাগের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের আত্মত্যাগ দেশের বিচার বিভাগের ইতিহাসে গভীর বেদনার স্মৃতি হয়ে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost