মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের শাটডাউনে পুরোপুরি অচল বরিশাল বিশ্ববিদ্যালয় পাথরঘাটায় জেলে কে নিজ বাড়ির উঠোনেই পিটিয়ে হত্যা, হত্যাকারীরা উধাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার হলো কষ্টিপাথরের দুর্গা মূর্তি আমতলীতে চাঞ্চল্য: চাঁদাবাজি মামলার বাদী গরু চুরি মামলার আসামি বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা কাউখালীতে কোরবানিকে ঘিরে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের বরিশাল কীর্তনখোলা নদীর বাঁধ ঘেঁষে ভবন নির্মাণের বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন
কাউখালীতে কোরবানিকে ঘিরে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাউখালীতে কোরবানিকে ঘিরে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর ও নিষিদ্ধ ওষুধের ব্যবহার ঠেকাতে পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার দক্ষিণ বাজারে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন পশু ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দক্ষিণ বাজারে সাগর এন্টারপ্রাইজ”-এর মালিক সাগর কুমারকে ২ হাজার টাকা এবং খান ট্রেডার্স”-এর মালিক রফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ রাজিব ভাবুক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, কোরবানিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত গবাদিপশু মোটাতাজাকরণের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার করে থাকে, যা পশু ও মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ পশু ওষুধ বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার বলেন, নিষিদ্ধ ওষুধ ব্যবহারে পশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং সেই মাংস মানবদেহের জন্যও ক্ষতিকর হতে পারে।  নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost