শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপণ

মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপণ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা-এর ৩নং চরএককরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেমুহনি থেকে গোলদার বাড়ি হয়ে আলিগঞ্জ পর্যন্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও যুবকরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কের মাঝখানে আমন ধান রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও কাদামাটিতে ভরে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় যুবকরা প্রতিবাদস্বরূপ সড়কের মাঝখানে আমন ধান রোপণ করেন, যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা বলেন, এই সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত সংস্কার কাজ শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost