, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
পিরোজপুরে নিজ ঘরে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

পিরোজপুরে নিজ ঘরে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পিরোজপুরে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।পরিবারের দাবি, রাতে নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। পরে রাতে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন।

এ সময় খাটের পাশে নিহতের হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গলায় ক্ষতের চিহ্নও রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। এতে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost