, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
মুলাদীর ছয় ইউনিয়নে ৩ দিন ধরে নেই বিদ্যুৎ

মুলাদীর ছয় ইউনিয়নে ৩ দিন ধরে নেই বিদ্যুৎ

বরিশালের মুলাদীতে তিন দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে উপজেলার ছয় ইউনিয়নের প্রায় দুই লাখেরও বেশি মানুষ। পবিত্র ঈদুল আজহার মধ্যে এ ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে শুক্রবার (২৯ মে) সকাল ১০টা পর্যন্ত উপজেলার সফিপুর, বাটামারা, নাজিরপুর, গাছুয়া, চরকালেখান ও মুলাদী সদর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অনেকে বৃহস্পতিবার কুরবানি দেননি। মাংস সংরক্ষণের বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় ৫০ শতাংশ মানুষ শুক্রবার পশু কুরবানি করেছেন।

বিদ্যুৎ না থাকায় উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যান চলাচলও বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ পরিবহণ সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বরিশাল পল্লী বিদ্যুতের মুলাদী আঞ্চলিক কার্যালয় জানায়, গত বুধবারে কালবৈশাখী ঝড়ে গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ায় এবং কিছু স্থানে খুঁটি ও ইনসুলেটর ভেঙে যাওয়ায় সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দেয়।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেলায়েত হোসেন জানান, পর্যাপ্ত জনবল না থাকায় গাছের ডালপালা অপসারণ ও বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারে সময় লাগছে।

মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জসিম উদ্দীন বলেন, ৪৮ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ নেই। বারবার ফোন করেও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কবে বিদ্যুৎ আসবে তাও নিশ্চিত নয়।

চরকালেখান গ্রামের মো. মতিউর রহমান ব্যাপারী বলেন, গত মঙ্গলবার রাত থেকেই চরকালেখান মাদ্রাসা বাজার এলাকায় বিদ্যুৎ নেই। মাংস সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেকেই বৃহস্পতিবার কুরবানি করেননি।

মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তারেকুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু এলাকায় ৩৩ কেভি লাইন সংস্কার করে মুলাদী উপজেলা সদর, পৌরসভার চারটি ওয়ার্ড এবং কাজিরচর ইউনিয়নে সীমিত পরিসরে বিদ্যুৎ চালু করা হয়েছে। অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে।

পল্লী বিদ্যুতের ডিজিএম মো. বেলায়েত হোসেন বলেন, ঝড়ে গাছ ও ডালপালা পড়ে তার ছিঁড়ে গেছে। একাধিক স্থানে খুঁটি ও ইনসুলেটর ভেঙে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পুনঃস্থাপনে কর্মীরা দিন—রাত কাজ করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost