, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
শাশুড়িকে হত্যার অভিযোগে গৃহবধূসহ আটক ২

শাশুড়িকে হত্যার অভিযোগে গৃহবধূসহ আটক ২

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নমিতা রানী ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী। এ ঘটনায় গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

নিহতের স্বামী রাধে শ্যাম জানান, বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন। এ সময় খাটের পাশে তার হাতের শাখা ভাঙা অবস্থায় দেখা যায়। এছাড়া তার গলায় ক্ষতের চিহ্ন ছিল।

নিহতের পরিবারের দাবি, নিহতের পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় এক বিএনপিকর্মীর পরকীয়ার সম্পর্ক ছিল। সে নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। এ সম্পর্কের বিষয়ে প্রায়ই বাধা দিতেন নমিতা রানী। এতে ক্ষুব্ধ হয়ে পুত্রবধূ বন্যা রানী, কামাল পঞ্চায়েত নামের সেই বিএনপিকর্মী এবং পুত্রবধূর মামা তাপস দেবনাথ মিলে নমিতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত কামাল পঞ্চায়েত।

ইন্দুরকানী থানার ওসি মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জনরোষ থেকে বাঁচাতে ওই গৃহবধূ ও তার মামাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost