বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
কাজিরহাট ইয়াবা ব্যবসায়ী এসাকখান, ৫০পিস ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার। এস এম শাহ আলম। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের, কাদিরাবাদ গ্রামের ৯ নং ওয়ার্ডের ইউনুস খানের ছেলেএসাকখান ৫০পিস ইয়াবা সহ আটক করেন কাজির হাট থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়। আজ ১লা জুন সোমবার কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের নির্দেশক্রমে দুপুর ১২৩০ মিনিটে কাজিরহাট থানারএস আই মামুন, এসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ মাদক অভিযানের উদ্দেশ্যে গাবতলী বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।কাজিরহাট থানায় আন্দার মানিক ইউনিয়নে ৮ নং ওয়ার্ড এভংগা,সাকিনে লাল খার মোড় কাজল সরদারের বাড়ি উত্তর পাশে কাজিরহাট টু মুলাদী পাকা রাস্তার উপরে এসাকনামে এক ব্যক্তি মাদক বেচা কিনা করার উদ্দেশ্যে উপস্থিত হন।
ঘটনার সত্যতা জানতে পেরে কাজিরহাট থানা পুলিশ এসআই মামুন সঙ্গী ও ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হন। পুলিশের ঘটনা স্থানে যাওয়ার পূর্বে এসাকখান পালাবার চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করেন।
উপস্থিত জনসম্মুখে ইসাক খানের পরিহিত লুঙ্গির থাকা স্বচ্ছ পলিথিনের জিপারের মধ্যেও কমলা রঙ্গের ৫০পিসইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যাহার মূল্য ১৫ হাজার টাকা। ইসাক খান পুলিশের কাছে সপ্ততা স্বীকার করেন। অবশেষে ইসাক খান কে কাজী সাহেব থানায় নিয়ে আসেন। মাদকদ্রব্য আইনে পুলিশ একটি মামলা দায়ের করে। তাকে আদালতে প্রেরণ করেন।
এলাকার সবচেয়ে জানা যায়। দীর্ঘদিন এসাক খান। মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকাবাসী সাধুবাদ জানান কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান ওএসআই মামুনকে। কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।