, , ,
শিরোনাম
কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসক বরখাস্ত দশমিনায় বিএনপির কার্যালয়ে চুরি, আসবাব ও নথিপত্র গায়েব ভোলায় জ্বিন হাজির করার নামে প্রতারণা, দম্পতিসহ গ্রেফতার ৪ পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলার থেকে পরে রানা নিখোঁজ

বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলার থেকে পরে রানা নিখোঁজ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর পশ্চিম এলাকা থেকে বরিশাল যাওয়ার পথে ট্রলার থেকে নদীতে পড়ে মোঃ রানা হাওলাদার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। সোমবার (২ জুন) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রানা হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ বাবুল হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাবা-মায়ের সঙ্গে জাঙ্গালিয়া ইউনিয়নের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২০ মিনিটের দিকে জাঙ্গালিয়া এলাকা থেকে বরিশালগামী লিমা পরিবহনের ট্রলারে ওঠার পর অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান রানা। মুহূর্তের মধ্যেই তিনি স্রোতের টানে নিখোঁজ হয়ে যান।

অভিযোগ রয়েছে, যাত্রী নদীতে পড়ে যাওয়ার পরও ট্রলারের দায়িত্বরত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে অংশ না নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার চেষ্টা চালালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনাটির পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ বরিশাল কর্তৃপক্ষ লিমা পরিবহনের নির্ধারিত ট্রিপ সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানা গেছে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost