বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ গলাচিপায় সরকারি চাল বিক্রির টাকা চাওয়ায় দল থেকে বিএনপি নেতাকে অব্যাহতি পিরোজপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক আটক, থানায় মামলা বার কাউন্সিলে অভিযোগ: বরিশালের সাংবাদিক লোকমান হোসাইনকে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকি আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে এআই ট্রাফিক ব্যবস্থাকে ফাঁকি দিতে নম্বরপ্লেটে স্কচটেপ, অবশেষে চালকের কারাদণ্ড হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব—৮ এর অভিযানে গ্রেফতার বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলার থেকে পরে রানা নিখোঁজ
বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ অভিযানে বেলস পার্ক এলাকা থেকে সরিয়ে দেওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যার পর নগরীর বেলস পার্ক এলাকায় এ কর্মসূচি পালিত হলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ হওয়া হকাররা সন্ধ্যার পর বেলস পার্ক সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই সিটি করপোরেশন তাদের দোকানপাট উচ্ছেদ করেছে। এতে তাদের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

অবরোধের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে মো. আল মামুন-উল ইসলাম বলেন, “বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এদিকে হকারদের পুনর্বাসন নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost