মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয় ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা আবেদ মোল্লা’র বিরুদ্ধে একটি মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি মহানগর বিএনপির এক শীর্ষ নারী নেত্রী এবং ২২ নং ওয়ার্ড মহিলা দলের এক নেত্রীকে জড়িয়ে আবেদ মোল্লাকে কেন্দ্র করে যে মুখরোচক ও কাল্পনিক পরকীয়া’র গল্প ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন ভুক্তভোগী আবেদ মোল্লা।
আবেদ মোল্লার অনুসারী ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের দাবি, বরিশাল মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করতেই একটি বিশেষ চক্র এই নোংরা খেলায় মেতে উঠেছে। ওই চক্রটি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন পারিবারিক ও ব্যক্তিগত চরিত্র হননের পথ বেছে নিয়েছে।
এই বিষয়ে আবেদ মোল্লা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন,আমি দীর্ঘদিন ধরে সততার সাথে দলের জন্য কাজ করে আসছি। আমার বিরুদ্ধে যে পরকীয়া বা অনৈতিক সম্পর্কের অভিযোগ আনা হচ্ছে, তার বিন্দুমাত্র কোনো সত্যতা বা প্রমাণ নেই। ২২ নং ওয়ার্ডের যে ঘটনার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ সাজানো নাটক। রাজনৈতিক ফায়দা লুটতে এবং আমার নেত্রী আফরোজা খানম নাসরিন আপার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল রুবি ও তার স্বামীর পারিবারিক বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মহানগর বিএনপির একাধিক নেতাকর্মী জানান, ফিরোজ নামের ওই ব্যক্তির পারিবারিক কোনো কলহ থাকলে তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। এর সাথে দলের শীর্ষ পদের নেত্রী কিংবা আবেদ মোল্লাকে জড়ানো এবং একে ‘ব্ল্যাকমেইল’-এর হাতিয়ার হিসেবে দাবি করা চরম হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। দলের একটি মহল মূলত আসন্ন কমিটিতে নিজেদের অবস্থান শক্ত করতে এবং যোগ্য নেতৃত্বকে বিতর্কিত করতেই এই নোংরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
নেতাকর্মীরা এই ধরণের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে কান না দেওয়ার জন্য বরিশাল জেলা ও মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। একই সাথে, যারা দলের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরণের কুৎসা রটাচ্ছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে।