পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চার শত পিস ইয়াবাসহএক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পিরোজপুর সদর থানার ৭ নং শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মোঃ শাজাহান খান এর ছেলে মোঃ মোহন ওরফে মহিদুল খান (২০)।
পুলিশ সুত্রে জানা যায় ৪ জুন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিদুলকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামের পাকা রাস্তার মাথা নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে পাঠানো হবে।
এই গ্রেফতার অভিযান পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন