, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ মেশালেন বাবা

নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ মেশালেন বাবা

পিরোজপুর সদরে নিজ ছেলে—মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কুমারখালী এলাকায় সিরাজুল শিকদার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে ছামিয়াকে (৭) শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ করেছে ভুক্তভোগীরা। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি তার শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে এ ঘটনা ঘটান।

ভুক্তভোগী ছেলে ইয়াসিন জানান, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর তিনি শরবত বানিয়ে তাকে ও তার বোনকে খাওয়ান। শরবত খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে।

অপরদিকে মেয়ে শারমিন (৮) জানায়, শরবত খাওয়ার পর মাথা ঘুরে পড়ে যায় এবং শরবতের মধ্যে কিছু মেশানো ছিল বলে সে জানায়।

প্রতিবেশী মো. কামরুল ইসলাম জানান, হঠাৎ চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির উঠানে ছেলে—মেয়ে কাতরাচ্ছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নানা আব্দুল করিম জানান, তার নাতি—নাতনিকে তাদের বাবা পয়জন মেশানো শরবত খাইয়ে হত্যার চেষ্টা করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত সিরাজুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost