, , ,
শিরোনাম
হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর বিতর্কিতসিভিল সার্জন নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ,কক্ষে তালা বর্ষায় সবজি উৎপাদন অব্যাহত রাখতে কাউখালীতে কৃষকরা পেলেন বিনামূল্যে বীজ ও সার নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
মঠবাড়িয়ায় অবৈধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ জনের জরিমানা, প্রায় দুই লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

মঠবাড়িয়ায় অবৈধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ জনের জরিমানা, প্রায় দুই লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ০৩ জুন, ২০২৬
পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে নিষিদ্ধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত । একই সাথে অভিযানকালে জব্দকৃত আনুমানিক প্রায় দুই লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বালুর মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল বিক্রির দায়ে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য আইন অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,  উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ রানা (৩০), একই গ্রামের আবদুল খালেকের ছেলে মুছা মিয়া (৪০) এবং দক্ষিণ মিঠাখালী গ্রামের হোসেন মুন্সির ছেলে আইয়ুব মুন্সি (৩৫)।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযান পরিচালনাকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, ইলিশসহ দেশের অন্যান্য মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ও জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ জালের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost