, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
ভান্ডারিয়ায় বিডি ক্লিন এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভান্ডারিয়ায় বিডি ক্লিন এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ০৩ জুন, ২০২৬

বিডি ক্লিন এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এর সকল স্থানের ন্যায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় জনসচেতনতা বৃদ্বির মাধ্যমে ভিন্ন রকম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে আজ ৩ জুন বুধবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ভান্ডারিয়া কেন্দ্রীয় শহিদ মিনার সড়ক রিজার্ভ পুকুর পাড় ১০ জন সদস্য ১০ টি প্লেকার্ড হাতে নিয়ে ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এসময় বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিম এর আইটি মিডিয়া সমন্বয়ক আল রিফাত বলেন আজ একই সময় বাংলাদেশ এর সকল জেলা,উপজেলা, বিভাগ, মহানগরে জনসচেতনতা বৃদ্বির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিম এর আজকের আয়োজন। পরিছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন আজ ১০ বছর যাবত কাজ করে যাচ্ছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, পরিছন্নতার কাজ ও পরিছন্ন বাংলাদেশ গড়ার বার্তা দিয়ে আসছে।

ভান্ডারিয়া কেন্দ্রীয় শহিদ মিনার সড়কের পাশে বিডি ক্লিন ভান্ডারিয়ার সদস্যদের হাতে প্লেকার্ড এ লেখা ছিলো

পরিছন্ন মানসিকতার মানুষ চাইতে এসেছি, মানুষের প্রতি মানুষের সম্মান চাইতে এসেছি,
মানবিক বাংদেশ চাইতে এসেছে,

দায়িত্বশীল বাংলাদেশ চাইতে এসেছি,

ধর্ষণমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি,

হর্ণমুক্ত বাংলাদেশ চাইতে এসেছি,

প্রতিহিংসা বর্জিত বাংলাদেশ চাইতে এসেছি, ভালবাসায় সমৃ্দ্ব বাংলাদেশ চাইতে এসেছি, ৩ জুনকে “পরিছন্ন দিবস” চাইতে এসেছি, পরিছন্ন একটি বাংলাদেশ চাইতে এসেছি।
তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব। একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন, সুন্দর সমাজ এবং উন্নত দেশের ভিত্তি গড়ে তোলে।
পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গড়ে তুলতে চাই একটি সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন বাংলাদেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost