, , ,
শিরোনাম
বামনায় ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার যাচাই না করে ছবি দেওয়ায় প্রাথমিক শিক্ষক বরখাস্ত বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বরগুনায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার
উজিরপুরে তিন কেজি গাঁজাসহ নারী আটক

উজিরপুরে তিন কেজি গাঁজাসহ নারী আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
 বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক নারী মাহামুদা বেগম (৩৮)
উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামের মাদকব্যবসায়ী নজরুল বেপারীর স্ত্রী। শনিবার (১৩ জুন) ভোররাত ৪টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভোররাতে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
ওসি আরও জানান, ‘অভিযান চলাকালে মূল অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost