শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম
বাজার থেকে ৩ কোম্পানির ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ স্বামীর নিথর দেহ ও রক্তাক্ত সন্তান, পাশে শুয়ে ফোনে ব্যস্ত স্ত্রী বরিশালে শিশুকে অপহরণ করে গণধর্ষণ, চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার
বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে

বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ দুই দিন পর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটার চর গঙ্গামতি এলাকায় স্থানীয় জেলেরা সাগরে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ—পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

কুয়াকাটা নৌ—পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আবুল কালাম হাওলাদারের ছেলে এবং নিজ মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

জানা যায়, গত সোমবার সকাল প্রায় ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলের পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনিরটেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করতে সক্ষম হলেও রুবেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে স্বজন ও স্থানীয় জেলেরা টানা দুই দিন ধরে তার সন্ধানে অভিযান চালিয়ে আসছিলেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান এবং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, চর গঙ্গামতি এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহটি রুবেল হাওলাদারের। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost