বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ক্ষমতার দাপটে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ: ফয়সাল আহমেদের বিরুদ্ধে ক্ষোভ, জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ দাবি বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা মেহেন্দিগঞ্জ পৌর সড়কের বেহাল দশা, কর্দমাক্ত পথচারীরা, জনদূর্ভোগ চরমে পরীক্ষা শেষে অস্ত্রসহ ৬ শিক্ষার্থী আটক ভাণ্ডারিয়ায় আইন—শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল
বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল

বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বিতর্ক ও আপত্তির মধ্যেই জাতীয় সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল—২০২৬’। জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ হওয়ার পর কণ্ঠভোটে বিলটি গৃহীত হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল—২০২৬’ উত্থাপন করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া—২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমির ফারহানা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করলে কণ্ঠ ভোটে তা নাচক হওয়ার পর ভোটে বিলটি গৃহীত হয়।

জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিরোধী দলের সদস্যরা বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শেয়ারবাজারের অতীতের অনিয়ম—দুর্নীতি তুলে ধরে বলেন, ১৯৯৬ ও ২০১০ সালে ভয়াবহ ধসের ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, এই অর্থ সাধারণ মানুষের—যারা তাদের সঞ্চয় বিনিয়োগ করেছিলেন। কিন্তু জড়িতদের অনেককে বিচারের আওতায় আনা হয়নি। একইসঙ্গে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম—১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে এসময় বিলটির কিছু ধারার বিষয়ে আপত্তি তুলে বলেন, শাস্তির মেয়াদ ও বয়সসীমা সংশোধনের প্রস্তাব যথাযথ নয়। তিনি বিলটি জনমত যাচাইয়ের জন্য জনগণের কাছে পাঠানোর প্রস্তাব দেন।

তবে স্পিকার জানান, এ বিষয়ে লিখিত প্রস্তাব না থাকায় তা আমলে নেওয়া যাচ্ছে না।

পরে অর্থমন্ত্রী আমির খোসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের অনিয়ম ও লুটপাটের অভিজ্ঞতা থেকেই কমিশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শেয়ারহোল্ডারদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সংস্কার।

বয়সসীমা পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, আইন প্রণয়নের সময় গড় আয়ু ছিল ৫৭ বছর, এখন তা ৭২ বছর। তাই অভিজ্ঞ ব্যক্তিদের কাজে লাগাতে বয়সসীমায় পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে কাঠামোগত সংস্কার জরুরি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জনও এ উদ্যোগের অংশ।

বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দুটি কণ্ঠভোটে নাকচ হয়। পরে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হয় এবং ধারাবিবরণী ও শিরোনাম অনুমোদনের পর চূড়ান্তভাবে কণ্ঠ ভোটে পাস হয়।

শেষে অর্থমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। ফলে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল—২০২৬’ সংসদে পাস হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com