, , ,
শিরোনাম
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও অনুষ্ঠান কাজীরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট-গণপূর্ত প্রতিমন্ত্রী শ্রদ্ধা, স্মরণ ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মেহেন্দিগঞ্জ তাস খেলা কেন্দ্র করে মারধরের অভিযোগ

মেহেন্দিগঞ্জ তাস খেলা কেন্দ্র করে মারধরের অভিযোগ

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

মেহেন্দিগঞ্জ উপজেলার চর এক করিয়া ইউনিয়নের উত্তর চর এলাকার একটি মাছঘাটে তাস খেলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর চর এলাকার মাছঘাটে তাস খেলতে নিষেধ করলে স্থানীয় ছাদু রাড়ীর পুত্র লিটন রাড়ী এবং ফারুক রাড়ীর পুত্র শাহীন রাড়ী ক্ষিপ্ত হয়ে মাছের পাইকার শাহ আলম হাওলাদারের ওপর হামলা চালান। এ সময় তাকে বেধড়ক মারধর করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, হামলার সময় শাহ আলম হাওলাদারের কাছে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় আহত শাহ আলম হাওলাদার লিটন রাড়ী ও শাহীন রাড়ীর বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।মেহেন্দিগঞ্জ থানা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জনিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost