, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও অনুষ্ঠান

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও অনুষ্ঠান

Reporter
প্রতিবেদক : নাসির মোল্লা
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা সভা, সংবর্ধনা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট, বুধবার বিকেল ৪টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন হাওলাদার, বামনা সরকারি ডিগ্রী কলেজ এর প্রভাষক মোঃ ইদ্রিস আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, নিহত জুলাই যোদ্ধা মোঃ শাকিলের মাতা মোসাঃ হেলেনা বেগম, নিহত জুলাই যোদ্ধা মোঃ ইসাহাক এর চাচা মোঃ আনোয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোঃ নুর হোসাইন, মোঃ মোস্তাফিজুর রহমান রাজিব প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব।

দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লবে ছাত্র—জনতার ভূমিকা’। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও ছাত্র—জনতার ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আলোচনা সভা অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা—কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost