, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
কাজীরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

কাজীরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

বরিশালের কাজীরহাটে ৫ আগস্ট ২০২৪-এর ঘটনাপ্রবাহের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজীরহাট থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে কাজীরহাট থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন, থানা সেক্রেটারি মাস্টার লুৎফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজীরহাট থানা শাখার সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজীরহাট থানা শাখার সভাপতি মুহিব্বুল্লাহ এবং ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মো. শাহেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি কাজীরহাট বাজারের পশ্চিম এলাকা থেকে শুরু হয়ে বাজারের পূর্ব প্রান্তে নতুন ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন নেতা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সবশেষে কাজীরহাট থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইনের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost