, , ,
শিরোনাম
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও অনুষ্ঠান কাজীরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট-গণপূর্ত প্রতিমন্ত্রী শ্রদ্ধা, স্মরণ ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী

শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলার মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন।

রাষ্ট্রের পক্ষে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। তবে দীর্ঘ আন্দোলন—সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনের ধারাবাহিকতায় সেই চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে।

পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল গণভোটের বিষয়টি বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে।

তিনি গণতন্ত্রপন্থী সব শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদই সংবিধান অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং জনগণের সার্বভৌম ক্ষমতার চর্চাও সংসদের মাধ্যমেই হওয়া উচিত।

তিনি বলেন, ‘আমাদের সংবিধান, রাষ্ট্রব্যবস্থা কিংবা রাজনৈতিক দর্শনে নির্বাচিত পার্লামেন্টের চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন কোনো কর্তৃপক্ষের স্থান নেই। এরপরও যদি কোনো বিতর্ক থেকে থাকে, তবে তার একমাত্র মীমাংসার জায়গা হচ্ছে পার্লামেন্ট।’

দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার উত্তরাধিকার হিসেবে একটি দুর্বল অর্থনীতি, বিধ্বস্ত সামাজিক কাঠামো এবং বিগত সরকারের রেখে যাওয়া নানা সংকট পেয়েছে। তবে জনগণের দেওয়া দায়িত্ব পালনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি বলেন, ‘দেশের অর্থনীতি পুনর্গঠন, সমাজকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া সংকট মোকাবিলায় জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। সেই দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। দায়িত্ব পালনের পথে কোনো বাধাকেই প্রশ্রয় দেওয়া হবে না।’

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং দেশের শান্তি—সমৃদ্ধি কামনায় জেলার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost