, , ,
শিরোনাম
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও অনুষ্ঠান কাজীরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট-গণপূর্ত প্রতিমন্ত্রী শ্রদ্ধা, স্মরণ ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রদ্ধা, স্মরণ ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শ্রদ্ধা, স্মরণ ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Reporter
প্রতিবেদক : জুনায়েদ আহাম্মেদ সিয়াম
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

নানা কর্মসূচি, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া—মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস—২০২৬

বুধবার (৫ আগস্ট) ভোরে দিবসের সূচনায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে শহীদ মিজানুরের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মো. আলী সুজা। একই সময়ে জুলাই আন্দোলনের আরেক শহীদ সাইফুল ইসলামের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরে এক আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল—২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা নাজির উদ্দিন সাব্বির, শহীদ মিজানুরের পিতা কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন খান, সহ—সভাপতি এস. এম. আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান টুলু এবং উজিরপুর প্রেসক্লাবের সদস্য সচিব সরদার সোহেল।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, আনসার ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে,উপজেলা বন কর্মকর্তা কে এম মরিরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিপ্লব চন্দ্র হাজারী, উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক জাহিদ হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি—পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসটি গভীর ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost