, , ,
শিরোনাম
গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার চেষ্টার অভিযোগ
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ০৪ আগস্ট (মঙ্গলবার) রাত ৯:৪৫ ঘটিকার সময় মেহেন্দিগঞ্জ থানাধীন ১৬নং উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক ইউনুচ খানের পরিত্যক্ত বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৩৪ (চৌত্রিশ) পিস ইয়াবাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন—ঐ এলাকার মৃত নুর ইসলাম হাওলাদারের পুত্র মোঃ টিটু আহম্মদ (৩৬), নূর মোঃ তালুকদারের পুত্র আমিনুল ইসলাম শাহেন শাহ (৪২) এবং আব্দুল হাকিম বেপারীর পুত্র মোঃ রাকিব বেপারী (২৮)।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost