, , ,
শিরোনাম
পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ ভোলার মেঘনায় অবৈধ বালু তোলার দায়ে ৭ নৌযান জব্দ ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা সভা ইউএনও ও ওষুধ প্রশাসনের অভিযানে মঠবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে বিশেষ অভিযানে চৌকিদারদের দিকনির্দেশনা দিলেন ওসি আনোয়ার হোসেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহকারী পরিচালক পদে পদোন্নতি
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ মো. বারেক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খেজুরতলী বাজারের মাদারতলীগামী রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বারেক হোসেন উপজেলার চর খাগকাটা গ্রামের মো. হানিফ সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার নম্বর-৬, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-২৩০।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost