
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস ২০২৬ পালন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কাউখালী সদর ইউনিয়ন শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ—সাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সংগঠন নেত্রী মাহফুজা খানম, চায়না মজুমদার, শামীমা এবং মৌমিতা সাহা প্রমুখ। সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি শক্তিশালী করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি সুনন্দ সমাদ্দার বলেন,গ্রামের প্রতিটি প্রান্তে নারী সমাজকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে। যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। কোনো নারী যেন একা না বোধ করেন মহিলা পরিষদ সর্বদাই নারী অধিকার রক্ষায় তাদের পাশে রয়েছে।