, , ,
শিরোনাম
৮ পিস্তলের ভিডিও ছড়িয়ে যুবকের হুমকি আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, চলছে জিজ্ঞাসাবাদ মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে চার দিন পর নিখোঁজ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নলছিটিতে দুমাউসের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু উজিরপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা, প্রধান অভিযুক্ত ঢাকায় গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড
বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ

বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন জেলা ছাত্রদলের সহ—সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ইমরান। এ ঘটনায় তিনি ও তাঁর তিন সহযোগী রাজনৈতিক অভিভাবকসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চামটা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আসাদুজ্জামান খান ইমরান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল—আমিন খান।

লিখিত বক্তব্যে আসাদুজ্জামান খান ইমরান বলেন, তিনিসহ তার সহযোগীরা বিগত ১৭ বছর ধরে বিএনপির দুঃসময়ে আন্দোলন—সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন—সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা একাধিক মামলার আসামি হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়ে তাঁরা এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর রাত ৭টার দিকে চামটা বাজারে পশ্চিম কৃষ্ণনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানান তাঁরা। এ সময় সোহাগ হোসেন তাঁদের হুমকি দেন বলে দাবি করেন ইমরান।

ইমরানের অভিযোগ, সোহাগ হোসেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর বাসার কেয়ারটেকার। পরদিন ৩১ অক্টোবর সোহেল ফরাজীর সহযোগিতায় সোহাগ হোসেন বাকেরগঞ্জ থানায় গিয়ে তাঁদের চারজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৬৮৬। তাঁদের দাবি, ওই জিডিতে মিথ্যা ও সাজানো অভিযোগ উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান বলেন, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন—সংগ্রামে ত্যাগ স্বীকার করার পর এখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে একজন কথিত মাদক ব্যবসায়ীর অভিযোগে বিবাদী হতে হয়েছে। বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁদের রাজনৈতিক অভিভাবক বরিশাল—৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান, উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল—আমিন খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost