, , ,
শিরোনাম
হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য
ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না

ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৯ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ধর্মীয় ভণ্ডামির আড়ালে রাজনীতি করার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

শনিবার নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কোনোভাবেই নতুন রাজনীতি হতে পারে না।

তিনি দাবি করেন, শহীদ ওসমান হাদী এনসিপির বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ তুলে গেছেন। সেগুলো হলো-

১. মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, এনসিপিও তেমনভাবে জুলাই আন্দোলনকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে।
২. দলে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে; যারা আগে আহত অবস্থায় ছিলেন, তারা কয়েক মাসের মধ্যেই কোটি টাকার মালিক হয়েছেন-এমন প্রশ্নও উঠেছে।
৩. জুলাই আন্দোলনে যে বৃহত্তর ঐক্য গড়ে উঠেছিল, তা এনসিপি নষ্ট করেছে।

রাশেদ খানের অভিযোগ, এসব মন্তব্যের কারণে জীবদ্দশায় এনসিপির শীর্ষ নেতারা ওসমান হাদীকে দূরে রাখতেন বা এড়িয়ে চলতেন। তবে তার মৃত্যুর পর তাকে দলের ‘আইডল’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং নির্বাচনের আগে তাকে ঘিরে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন মসজিদে গিয়ে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী ‘আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা বলব’ ধরনের স্লোগান দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এটি কি সত্যিকারের শ্রদ্ধা, নাকি শহীদ ওসমান হাদীকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে।

রাশেদ খান বলেন, অতীতে যেভাবে একটি রাজনৈতিক দল জুলাই আন্দোলনকে এককভাবে দখলের চেষ্টা করেছিল, এখন এনসিপিও একইভাবে শহীদ ওসমান হাদীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করা সবার দায়িত্ব হলেও কোনো ব্যক্তিকে অতিরিক্ত রাজনৈতিকভাবে ব্যবহার করলে তার সর্বজনীন মর্যাদা ক্ষুণ্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost