, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার ১৩ মন রেণু জব্দ, ৭ জেলেকে কারাদণ্ড 

মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার ১৩ মন রেণু জব্দ, ৭ জেলেকে কারাদণ্ড 

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাত জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
পরে আজ বরিবার (১০ মে ২৬ )দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়।  ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু  জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫ -৬ লাখ টাকা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান(২৮) দেলোটি পাইকগাছা গ্রামের মো: নজরুল ইসলামর ছেলে মো: মুস্তাঈন (৩৫),  দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো: জাকির গাজী (৪১),  দাকোপা গড়কালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮) পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০) আটককৃতদের ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
নেছারাবাদ কোস্ট গার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান,  সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost