, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে ছিল ইয়াবা, কুড়িয়ে নিল জনতা

মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে ছিল ইয়াবা, কুড়িয়ে নিল জনতা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক কারবারিদের ধাওয়ার মুখে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে পড়ে হাজার হাজার পিস ইয়াবা। প্রকাশ্য দিবালোকে মহাসড়কে ইয়াবা ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় জনতা ও পথচারীদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। এ সময় উৎসুক জনতা ও চালকদের অনেকে রাস্তা থেকে ইয়াবা কুড়িয়ে নেন এবং বেশ কিছু ইয়াবা গাড়ির চাকায় পিষ্ট হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হঠাৎ করেই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে—ছিটিয়ে থাকতে দেখা যায়। এর পাশেই দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেন, যার ফলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় নীল প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১০ থেকে ১২ প্যাকেট ইয়াবা এবং রাস্তায় ছড়িয়ে থাকা শত শত ইয়াবা ট্যাবলেট স্থানীয়রা কুড়িয়ে নেন। পরে স্থানীয় যুবকরা তাদের কুড়িয়ে পাওয়া ইয়াবাগুলো পুলিশের জিম্মায় বুঝিয়ে দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মোহাম্মদ জনি বলেন, দুপুর দেড়টার দিকে মহাসড়কে হাজার হাজার পিস ইয়াবা ছড়িয়ে থাকতে দেখি। পাশে থাকা দুটি মোটরসাইকেলের আরোহীরা ঝগড়া করছিলেন। স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যান। পরে আমরা নীল প্লাস্টিকে মোড়ানো ১০ থেকে ১২ প্যাকেট ইয়াবা ও শতাধিক পিস কুড়িয়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে দিই।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্থানীয় যুবক জানান, তিনি নিজেই রাস্তা থেকে কুড়িয়ে প্রায় দুই থেকে তিনশ পিস ইয়াবা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে পুলিশ ১০০ থেকে ১৫০ পিস আস্ত ইয়াবা এবং প্রায় ১০০ গ্রামের মতো ইয়াবার গুঁড়া উদ্ধার করেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আমি বর্তমানে শহরের বাইরে আছি। তবে ঘটনাস্থলে আমাদের এসআই অনিক গিয়েছিলেন। প্রাথমিক তথ্য পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো মাদক নিয়ন্ত্রণ সংস্থার ধাওয়ার মুখে মাদক কারবারিরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost