বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মেহেন্দিগঞ্জে জেনারেটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক-৩

মেহেন্দিগঞ্জে জেনারেটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক-৩

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের শান্তিনগর কাঠেরপুল এলাকায় দিনের বেলায় জেনারেটর চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক—৩।

স্থানীয়রা জানান,সোমবার ১৮ মে ২০২৬ সকালে একটি জেনারেটর চুরির উদ্দেশ্যে ওই এলাকায় গেলে জনতা তাদের হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আনন্দবাজার এলাকার ভাঙ্গরি ব্যবসায়ী বাবুল (৪০) এবং চরফেনুয়া এলাকার রবিউল (২৫), পিতা হোসেন দালাল। অপর জন স্থানীয় এলাকার বাসিন্দা তার নাম জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, বাবুলের আনন্দবাজারের ভাঙারির দোকানে দীর্ঘদিন যাবত নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। তার বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা ব্যবসার সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়াও আটক তিনজন শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, আটককৃতদের শ্রীপুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost