সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমান,

মঠবাড়িয়ায় হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমান,

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানহাটা এলাকায় বেসরকারি টপটেন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৭ জুন ) সহকারী ভূমি ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার( আরএমও )সৌমিত্র সিনহা রায়  সমন্বয়ে একটি আভিযানিক দল হাসপাতাল রোড এলাকার ধানহাটা সংলগ্ন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জানা গেছে, অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনা করে আসছে। ফায়ার লাইসেন্স ট্রেড লাইসেন্স এগুলো রয়েছে। কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে মূল লাইসেন্স পাওয়ার আগেই দীর্ঘদিন যাবত সরকারি হাসপাতালের ডাক্তারদের দিয়ে সিজারিয়ান অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়ায় মূল লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতাল উদ্বোধন করে ফেলেছে। নিয়ম হচ্ছে লাইসেন্স পাওয়ার পরে হাসপাতাল উদ্বোধন করতে হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের আলোকের ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। এবং যে কাগজপত্র তাদের ঠিক আছে  সেগুলোর আলোকে মূল লাইসেন্সটা নেয়ার জন্য ২০ দিনের সময় বেঁধে দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost