, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ছেলেকে আহত করল বখাটেরা

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ছেলেকে আহত করল বখাটেরা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

বরিশালের মুলাদীতে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক ভাই। ওই সময় ছেলেকে রক্ষা করতে গেলে বাবাকেও পিটিয়ে আহত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মুলাদী কৃষি অফিসের মাঠ কর্মকর্তা কবির হোসেনের ছেলে মো. আলবিন, তাঁর বন্ধু সিদ্দিক আকন, সোলায়মান হোসেনসহ একদল বখাটে মুলাদী পৌরসভার জসিম হাওলাদার ও তাঁর ছেলে নবীন হাওলাদারকে পিটিয়ে—কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জসিম হাওলাদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ করেছেন।

নবীন হাওলাদার জানান, আজ বিকেলে মুলাদী সরকারি কলেজ মাঠে তিনি ফুটবল খেলছিলেন। তাঁর কিশোরী বোন ফুটবল খেলা দেখতে সেখানে গেলে আলবিন, সিদ্দিক আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ কয়েকজন বখাটে তাঁর বোনকে উত্ত্যক্ত করে।

ওই সময় নবীন খেলা ছেড়ে মাঠের বাইরে গিয়ে বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। হামলার সংবাদ পেয়ে জসিম হাওলাদার ছেলেকে রক্ষা করতে গেলে বখাটেরা তাঁকেও পিটিয়ে—কুপিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন আহত বাবা—ছেলেকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আজ রাত ৮টার দিকে আলবিন, সিদ্দিক আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ ১৫ জনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ দেওয়া হয়।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবা—ছেলেকে আহত করার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost