, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেফতার

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পটুয়াখালীর বাউফলে এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাব্বি উপজেলার বগা ইউনিয়নের উত্তর রাজনগড় গ্রামের শহিদুল খানের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসে উপজেলার উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের প্রতিবন্ধী মেয়ে তার ছোট ভাইকে খুঁজতে বের হয়। এ সময় প্রতিবেশী রাব্বি তাকে একটি নির্জন বাগানে নিয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। সম্প্রতি কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা—নিরীক্ষার পর সে ৯ সপ্তাহের অন্তঃসত্ত¡া বলে প্রমাণিত হয়। পরে পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরীটি ইশারায় রাব্বির কথা জানায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাব্বির এক স্বজন বলেন, যে হেতু ভিকটিম প্রতিবন্ধী তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধী চিহ্নিত করা হোক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost