শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
বরিশাল শেবাচিমে নিহত শিশুর লাশ আটকে টাকার দাবির অভিযোগ

বরিশাল শেবাচিমে নিহত শিশুর লাশ আটকে টাকার দাবির অভিযোগ

বরিশাল উপজেলার মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিশুর মরদেহ আটকে রেখে টাকা দাবির অভিযোগ উঠেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক অস্থায়ী কর্মচারী লাশবহনকারীর বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও হাসপাতালের আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ঘটনাটি মঙ্গলবার (৯ জুন) রাত ৯ টার দিকে হাসপাতালের বহিঃবিভাগের টিকিট কাউন্টারের পাশে লাশ ঘরের সামনে ঘটে। তবে স্বজনদের অভিযোগ, মুলাদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শিশুটিকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের অস্থায়ী লাশবহনকারী আলমগীর ও তার সহযোগী মরদেহ আটকে রেখে ২০ হাজার টাকা দাবি করেন তাদের কাছে।

 

পরে দুই হাজার টাকা দেওয়া হলেও তারা লাশটি আটকে রেখে তাদের দাবিকৃত টাকা চায় এবং না দেওয়া হলে লাশ দিবে না বলে জানান। পরে এনিয়ে স্বজনদের সঙ্গে ও হাসপাতালের লাশবহকারীদের সাথে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে হাসপাতালের লাশ ঘরের সামনে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত হন। পরে উপস্থিত জনতার ক্ষোভের মুখে পরে অভিযুক্তরা মরদেহ ছেড়ে দিতে বাধ্য হন। এরপর নিহত শিশুর স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান।

 

নিহতের পরিবারের সদস্য ও হাসপাতালে উপস্থিত জনতা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost