রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যার অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী সোহাগ বাহিনীর হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত, থানায় মামলা কাজিরহাটকে উপজেলায় রূপান্তরের আশ্বাস নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসানের, শিক্ষক—ব্যবসায়ী ও সুধীসমাজের সাথে মতবিনিময় ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাথরঘাটায় যুবকের মরদেহ উদ্ধার লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের হাতে ৫ লাখ টাকার অনুদানের চেক নাঈমকে মারধরের মামলায় পুলিশের সোর্স সোহেল আটক, তদন্ত কমিটি প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় সেই শিবির নেতাকে বহিষ্কার
পাথরঘাটায় যুবকের মরদেহ উদ্ধার

পাথরঘাটায় যুবকের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন রাস্তার পাশ নিজ বাড়ির সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রিকশাচালক মিজানুর রহমান বাড়িতে যান। পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। এরপর সকালে বাড়ির সামনে মিজানুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেন তারা।

তবে মিজানুর রহমান রাতের কোনো এক সময় ঘর থেকে বের হয়েছেন তা পরিবারের সদস্যরা কেউ টের পাননি। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost