বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বরিশাল শাখার নির্বাচন সম্পন্ন – সভাপতি জিকো হোসাইন, সম্পাদক মহসিন আহমেদ

পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বরিশাল শাখার নির্বাচন সম্পন্ন – সভাপতি জিকো হোসাইন, সম্পাদক মহসিন আহমেদ

 

পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (পাওয়ার গ্রিড ডিপ্রকৌস) ডিএমডি বরিশাল শাখার ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার (২৫ জুলাই) প্রকাশিত ফলাফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মো. জিকো হোসাইন ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অছিকাল আজাদ পান ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মহসিন আহমেদ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী মো. হাফিজুর রহমান পান ২১ ভোট।

এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. তাইজুল ইসলাম ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে প্রতিদ্বন্দ্বী তারিকুল ইসলাম পান ২৮ ভোট। ক্রীড়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে মো. মিরাজ হাওলাদার ৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হোসাইন পান ১৬ ভোট।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মো. সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বায়জিদ খান, অর্থ সম্পাদক মো. নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নোমান, প্রচার সম্পাদক মো. তানবীর হাসান, আইসিটি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান লিমন, সমাজকল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল- আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রমজান মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. নূরুল কবির, মোহাম্মদ রিয়াজ হোসেন, মো. জামশেদ আলী, মো. হাসান মল্লিক, মোঃ আল-আমিন, মিঠুন চন্দ্র বালা।

প্রকাশিত ফলাফলে নির্বাচন কমিশনারদের স্বাক্ষর রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ মসিউর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান খান ও মো. শাহিন ফলাফল অনুমোদন করেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পাওয়ার গ্রিডের ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost