সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
কৃষকের হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ, অপহরণ মামলা ভাণ্ডারিয়ায়  দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০ ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার চরফ্যাশনে শালিস বৈঠকে হামলা-ভাঙচুর, আহত ৪ হত্যা মামলায় আমুর সহযোগী সাঈদ গ্রেফতার, ছাড়াতে থানায় তদবির ৫০০ ও ১০০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি সংসদে কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের প্রাণদণ্ড
কাজিরহাটে ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি: ব্যবসায়ীকে জিম্মি করে টাকা লুট

কাজিরহাটে ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি: ব্যবসায়ীকে জিম্মি করে টাকা লুট

​বরিশাল জেলার কাজিরহাট থানাধীন নতুন খাসেরহাট বাজার সংলগ্ন নদীতে একটি লাকড়ির ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল ট্রলার মালিককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগী ট্রলার মালিক মামুন মিয়া বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে ট্রলারে করে লাকড়ির ব্যবসা পরিচালনা করে আসছেন।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৬ জুন (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক তিনটার সময় নদীর পূর্ব পাড় থেকে একটি ট্রলারযোগে ৩/৪ জনের একদল মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মামুন মিয়ার লাকড়ির ট্রলারে চড়াও হয়। ডাকাত দল ট্রলারে উঠেই মামুন মিয়াকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রলার মালিক মামুন মিয়া জানান, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে লাকড়ির ব্যবসা করে আসছি। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার ট্রলারে এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। কোনো রকমে ডাকাতদের হাত থেকে জীবন ভিক্ষা চেয়ে আমি বেঁচে ফিরেছি।”

​তিনি আরও জানান, এই ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও এলাকাবাসীর কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই ব্যবসায়ী।

​এ বিষয়ে কাজিরহাট থানার বর্তমান দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্করের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শোনামাত্রই বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসআই আলমগীরকে দ্রুত সেখানে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost