বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিশ্বকাপে শেষ আটের আগেই বিদায় ব্রাজিল

বিশ্বকাপে শেষ আটের আগেই বিদায় ব্রাজিল

বিশ্বকাপে ব্রাজিল মানেই শেষ আটে জায়গা— এমন এক অঘোষিত ঐতিহ্য টিকে ছিল টানা ৩৬ বছর। কিন্তু সেই ধারাবাহিকতায় এবার ছেদ টানল আর্লিং হালান্ডের নরওয়ে।

নিউ জার্সিতে ২—১ গোলের হারে শুধু হেক্সা জয়ের স্বপ্নই ভাঙেনি সেলেসাওদের, ফিরে এসেছে ১৯৯০ সালের সেই তিক্ত স্মৃতিও।

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, শেষবার ব্রাজিল কোয়ার্টারের আগে বাদ পড়েছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১—০ গোলে হেরে শেষ ষোলোতেই স্তব্ধ হয়েছিল সাম্বার দেশ।

এরপর কেটে গেছে ৩৬টি বছর। প্রতিবারই অন্তত শেষ আট নিশ্চিত করেছে হলুদ জার্সিধারীরা। এর মাঝে ১৯৯৪ ও ২০০২ সালে উঁচিয়ে ধরেছে সোনালি ট্রফিও। কিন্তু ৩৬ বছর পর এবার আর্জেন্টিনার জায়গায় ব্রাজিলকে কাঁদাল আর্লিং হালান্ডের নরওয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost