বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ হত্যা মামলার আসামি গ্রেফতারের পর বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ জনতা কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি, ওজোপাডিকোর ভূমিকা নিয়ে প্রশ্ন মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের আওয়ামী লীগের সাবেক দুই নেতার ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেফতার ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’-চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার স্বপ্নে বলেছেন বেঁচে আছেন-তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা কাজির হাট আন্দার মানিক সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ: সরেজমিন পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভুল স্বীকার এলাকাবাসীর
হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা হয়েছেও একেবারে চ্যাম্পিয়নের মতোই। শিরোপা ধরে রাখার মিশনে হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিয়েছেন লিওনেল মেসি।

বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ৫ মিনিটে গোলের সূচনা করেন মেসি। তবে সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এরপর ভয়ঙ্কর হয়ে উঠে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন তিনি।

প্রথমার্ধের ১৭ মিনিটে চোখ ধাঁধানো গোলের পর দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে বাকি দুই গোল করেন আর্জেন্টিনার মহাতারকা।

প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করার জন্য সামনে এগিয়ে যান ৩৮ বছর বয়সী মেসি। দ্রুতগতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে শুটিং রেঞ্জে পৌঁছে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে করা চোখ ধাঁধানো গোলে সবাইকে অবাক করেন আর্জেন্টাইন মহাতারকা।

এরপর ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা বল পাঠান এমিলিয়ানো মার্তিনেজ। বলটি গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাক—অ্যালিস্টারের কাছে, যিনি বক্সের বাইরে থেকে নিচু শট নেন। সহজ বলটি ধরতে গিয়ে ভুল করেন গোলরক্ষক লুকা জিদান।

হাত ফসকে বল সামনে চলে এলে সুযোগের সদ্ব্যবহার করেন মেসি। ঠান্ডা মাথায় বল জালের নিচের কোণে পাঠিয়ে দেন। ফলে আর্জেন্টিনার লিড আরও বাড়ে, আর জোড়া গোল পূর্ণ করেন মেসি।

৭৬ মিনিটে আক্রমণের সূচনা করেন মেসি নিজেই। বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান তিনি। গঞ্জালেজের কাছ থেকে বল ফেরত পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নেন মেসি। এরপর নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণে।

এর মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা, আর ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত মেসির দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩—০ গোলে জিতে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost