শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বরিশাল বিভাগে দৈনিক জাতীয় ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি হলেন এস এম শাহ আলম

বরিশাল বিভাগে দৈনিক জাতীয় ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি হলেন এস এম শাহ আলম

বরিশাল বিভাগে দৈনিক জাতীয় ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম।

তার এই নিয়োগে কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক জাতীয় ঘোষণা পত্রিকা ও কাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় এস এম শাহ আলমের সফলতা কামনা করা হয়। একই সঙ্গে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে, যাতে তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করে সাংবাদিকতায় আরও সাফল্য অর্জন করতে পারেন।

এস এম শাহ আলম বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost