বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী এলাকায় নিজ নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গৌরনদী উপজেলা যুবলীগের সহসভাপতি দেলোয়ার হাওলাদার এবং ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ওহেদ গোমস্তা।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে আশোকাঠী এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে গ্রেপ্তারকৃত দেলোয়ারের স্বজনরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই নেতাকে পূর্বের একটি রাজনৈতিক সহিংসতার মামলার সন্দেহভাজন (সন্ধিগ্ধ) আসামি হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost