, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
কাজিরহাটে ট্রলারডুবি: ট্রলারসহ ব্যবসায়ী নিখোঁজ,

কাজিরহাটে ট্রলারডুবি: ট্রলারসহ ব্যবসায়ী নিখোঁজ,

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশাল জেলার কাজিরহাট থানার আদর্শনগর ইউনিয়নের রহমানেরহাট লঞ্চস্টেশন সংলগ্ন এলাকায় ট্রলারডুবির ঘটনায় আব্দুল আলী নামে এক গাব ব্যবসায়ী ট্রলারসহ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে আন্দারমানিক ইউনিয়নের গাব ব্যবসায়ী আব্দুল আলী লতাবাজার থেকে গাব নিয়ে ট্রলারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ট্রলারটিতে মাঝিসহ মোট চারজন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,রাজহংস ৮ নামের একটি লঞ্চ ভাসানচর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় রহমানেরহাট ঘাট অতিক্রম করছিল। এ সময় আব্দুল আলীসহ ট্রলারের অপর তিন আরোহী লঞ্চে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে আওলাদ লঞ্চের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আব্দুল আলী ট্রলারসহ নিখোঁজ হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আব্দুল আলী কিংবা ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত এ ঘটনার কোনো তথ্য পাইনি।”

এদিকে, আব্দুল আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাজহংস-৮ লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost