, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
আদালত চত্বরে স্বামীর ওপর হামলা, সামারি ট্রায়ালে নারীর জেল

আদালত চত্বরে স্বামীর ওপর হামলা, সামারি ট্রায়ালে নারীর জেল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালের আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ফাতিমা মনিষা নামে এক নারীকে তাৎক্ষণিক সামারি ট্রায়ালের মাধ্যমে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার (১৯ জুলাই) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক—সংক্রান্ত একটি মামলায় (সি.আর. নং—৫৩৯/২০২৬, কোতোয়ালি) আসামি হিসেবে হাজিরা দিতে আসেন ফাতিমা মনিষা।

আদালত সূত্রে জানা যায়, বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে হাজিরা শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আদালতের সামনের বারান্দায় মামলার বাদী ও তার স্বামী মো. সাজ্জাদ হোসেন এবং তাঁর মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ফাতিমা মনিষা। একপর্যায়ে তিনি মো. সাজ্জাদ হোসেনের মাথায় কিল—ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেন।

ঘটনার পর ভুক্তভোগী মো. সাজ্জাদ হোসেন দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত প্রদান) এবং ৫০৬(২) (গুরুতর অপরাধের ভয়ভীতি প্রদর্শন) ধারায় আদালতে তাৎক্ষণিক লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি আমলে নিয়ে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস এস. এম. শরিয়ত উল্লাহ সামারি ট্রায়াল পরিচালনা করেন। শুনানি শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় আদালত আসামি ফাতিমা মনিষাকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আদালতের এ আদেশের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost