, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
মেহেন্দিগঞ্জে দিঘিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেন্দিগঞ্জে দিঘিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খরকি এলাকায় একটি দিঘিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ জুলাই এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সরদারের ছেলে নাঈম (৮) এবং ইউসুফ তালুকদারের ছেলে ইস্রাফিল (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা খরকি দিঘিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দিঘি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ। স্থানীয়রা শিশুদের প্রতি আরও সতর্ক নজরদারি এবং জলাশয়ের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

একই দিনে দুই শিশুর প্রাণহানির এ মর্মান্তিক ঘটনায় খরকি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost