, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
মাদকের আসামির থেকে ঘুষ নিয়ে চাকরি হারালেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা

মাদকের আসামির থেকে ঘুষ নিয়ে চাকরি হারালেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মারফিয়া আফরোজকে মাদক মামলার এক আসামির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে কর্মরত থাকাকালে একটি মাদক মামলার আসামি মো. রমিজ উদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মারফিয়া আফরোজ হাতেনাতে ধরা পড়েন।

পরে তার কর্মস্থলে তল্লাশি চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর করা একাধিক চেকপাতাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভাগীয় কার্যক্রম চলাকালে মারফিয়া আফরোজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছিল। চূড়ান্ত আদেশের মাধ্যমে এখন তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost