, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ তৈরিতে ৫১ হাজার টাকা জরিমানা

ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ তৈরিতে ৫১ হাজার টাকা জরিমানা

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের রিজার্ভ পুকুর পার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে ড্রেজার থেকে বালু ফেলে সড়ক ভরাট এবং পৌরসভার ড্রেন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই জনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার রিজাপ পার সংলগ্ন ভবন নির্মাণ কাজ করার উদ্দেশ্যে পূর্ব ভান্ডারিয়ার বাসিন্দা মোঃ ইউসুফ আলী গাজী ছেলে মোঃ দেলোয়ার হোসেন ড্রেজার থেকে বালু ফেলে গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের জনদুর্ভোগ তৈরি হয়। এতে পৌরসভার ড্রেন থেকে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিষয়টি পরিবেশ ও জনসাধারণের চলাচলের জন্য ক্ষতিকর হওয়ায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাকে ৫০ হাজার এবং আবদুল জব্বার এর ছেলে মো. শাহিন গাজীকে ১ হাজার টাকা, মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন,জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এবং পানি নিষ্কাশনের ড্রেন কোনোভাবেই নির্মাণসামগ্রী ফেলে বন্ধ করা যাবে না।জনস্বার্থ, বায়ুদূষণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost